বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের মাসিক আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “রবীন্দ্র গ্রন্থাগারে পড়ি বই/জ্ঞানের আলোয় আলোকিত হই” স্লোগান নিয়ে বই পড়া আন্দোলনকে বেগবান করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার”। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে “বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার” এর উদ্যোগে বইপাঠ, পাঠক সৃষ্টি, অর্জিত শিক্ষার সংরক্ষণ ও সম্প্রসারণ, সামাজিক চেতনা ও মূল্যবোধের বিকাশ, অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সাংস্কৃতিক চর্চা এবং বই পড়া আন্দোলনকে গতিশীল করার লক্ষ্যে গতকাল সন্ধ্যায় মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রন্থাগার পরিচালনা পরিষদের সভাপতি রতœদীপ দাস রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র দাসের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গ্রন্থাগারের পরিচালনা পরিষদের সদস্য ও পাঠক ফোরামের সভাপতি গৌতম দাশ, পাঠক ফোরামের সহ-সভাপতি ও গ্রন্থাগারিক সৈকত দাশ, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ঝিনুক দাস, সাধারণ সম্পাদক স্বপন দাশ, সাধারণ সম্পাদক সৌরভ দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সভাপতি রনি দাশ, পাঠক ফোরামের তথ্য প্রযুক্তি সম্পাদক দেবাশীষ দাশ, প্রচার সম্পাদক দীপ দাশ প্রমুখ। বক্তাগণ পাঠকদের উদ্দেশ্য বিভিন্ন কবি, সাহিত্যিক ও বিশ্বখ্যাত ব্যক্তিদের জীবনী এবং বই পাঠের গুরুত্বারোপ নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com