সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাজারে জেলা প্রশাসকের অভিযান ॥ জরিমানা ও সর্তক ॥ শহরে দুই হাজার টাকায় ক্রয়কৃত কাপড় বিক্রি হচ্ছে ৪ হাজার টাকা

  • আপডেট টাইম শুক্রবার, ১০ মে, ২০১৯
  • ৬৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে কাপড়ের দোকানগুলোতে অতিরিক্ত মুনাফা রোধে ব্যবসায়ীদের সর্তক করে দিয়েছেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসন থেকে এই সতর্কিত করন এবং বিভিন্ন দোকানে ভ্র্যামম্যান আদালত পরিচালনা করেন। অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান, নির্বাহী ম্যাজিসেট্রট তাসলিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমেনা খাতুন। অভিযানকালে শহরের ঘাটিয়া বাজার এলাকার কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য যাচাই করে দেখা যায়, কিছু কিছু কাপড়ে ১০০ শতাংশ মুনাফা ধরে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ২ হাজার টাকায় কেনা কাপড়ের বিক্রয় মূল্য ধরা হয়েছে ৪ হাজার টাকা। আবার একই কাপড়ের মূল্য একেক প্রতিষ্ঠানে একেক রকম। কাপড় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে আগামী দুই দিনের মধ্যে মূল্য পূননির্ধারণের জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়। অপর দিকে একই সময়ে চৌধুরী বাজার সুমন ষ্টোরকে ৫ হাজার এবং হক স্টোরকে ৩ হাজার জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে আগামী রবিবার থেকে রমজান মাসে প্রতিদিনই ভ্রাম্যমান আদালেেতর অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com