বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভোক্তা অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযান ॥ তিন মাংসের দোকান ও তিন সিলিন্ডার ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জে তিন মাংস ব্যবসায়ী ও তিন সিলিন্ডার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার সকালে পরিচালিত এক অভিযানে এসব দোকানকে জরিমানা করা হয়। এদিন সকালে শহরের শায়েস্তানগর এলাকায় প্রতি কেজি মাংসের মূল্যে নির্ধারিত মূল্যের চেয়ে ৫০-১০০ টাকা করে বেশি রাখার অপরাধে সোহেল মিয়ার মাংসের দোকান, মংলা মিয়ার মাংসের দোকান এবং শাহনূর মিয়ার মাংসের দোকানকে ১ হাজার করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে যদি আবার অতিরিক্ত মূল্য রাখা হয় তবে কঠিন ব্যবস্থা নেয়া হবে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। একই দিনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, হবিগঞ্জ এর সঙ্গে যৌথ অভিযানে শায়েস্তাগঞ্জের ওলিপুর ও শাহজিবাজার এলাকায় তিন সিলিন্ডার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না থাকা, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকা ও সিলিন্ডার অব্যবস্থাপনার দায়ে ওলিপুরের সালাউদ্দিন ট্রেডাসকে ৫ হাজার টাকা, লিজা ট্রেডাসকে ৬ হাজার টাকা এবং শাহজিবাজারের আফতাব স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন উপ-সহকারী পরিচালক মো. সামসুল আলমের নেতৃত্বে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম এবং এসআই ইছহাকের নতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম। এসময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানান কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com