সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ফনী মোকাবেলায় হবিগঞ্জে জরুরী কন্ট্রোল রুম

  • আপডেট টাইম শনিবার, ৪ মে, ২০১৯
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঘূর্ণীঝড় ফনী মোকাবেলায় হবিগঞ্জে জরুরী কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। জেলায় মোট ১০টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতিটি কন্ট্রোল রুমের একাধিক ফোন নাম্বার দেয়া হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে ফনী মোকাবেলায় জরুরী প্রয়োজনে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য বলা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলায় ১টি করে কন্ট্রোল রুম খোলা হয়। আর জেলা পর্যায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা এটি সরাসরি মনিটরিং করবে। এদিকে বৃহস্পতিবার বিকেল থেকে মাঝে মাঝে হালকা বৃষ্টি হয় জেলা সদরসহ বিভিন্ন স্থানে। অনেকেরই ধারণা ঘূর্ণীঝড় ফনীর কারণেই এ বৃষ্টিপাত হয়। শুক্রবার সকাল থেকে রোদ থাকলেও দুপুরে প্রায় আধাঘন্টা বৃষ্টিপাত হয়। তবে কোথাও ঝড় হওয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com