বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

মাধবপুরের সেই দিঘীর লীজ বাতিলের দাবি জানিয়েছেন মৎস্যজীবি সমবায় সমিতি

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে যে দিঘীর ইজারা নিয়ে ২টি হত্যাকান্ড ঘটেছে ও দিঘীর লিজ বাতিলের দাবী জানিয়েছে মাধবপুর মৎস্যজীবি সমবায় সমিতি। মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মধু গতকাল বৃহস্পতিবার সকালে এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, দরপত্র খোলার পর মাধবপুর মুক্তিযোদ্ধা সংসদ মৎস্যজীবি সমবায় সমিতি ২৪ লাখ ৯৭ হাজার টাকার সর্বোচ্চ দরদাতা মনোনীত হলেও অজ্ঞাত কারণে তাদেরকে ইজারা না দিয়ে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতিকে ইজারা প্রদান করা হয়। অভিযোগে মুক্তিযোদ্ধা সংসদ জানান, ধর্মঘর দিঘীর আশপাশে তাদের সমিতির ৫ জন সদস্য থাকা সত্বে¡ও তাদের লিজ না দিয়ে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতির মাত্র ২জন সদস্য থাকার পরও তাদের লিজ প্রদান করা হয়। যা একটি চূড়ান্ত অনিয়ম। নিয়মানুযায়ী তাদের সর্বাধিক সদস্য থাকার পর সর্বোচ্চ দরদাতাও তারা। এ হিসেবে সর্বনিম্ন দরদাতা ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতি ইজারা পাওয়ার যোগ্য নয়। তদুপরি নিয়ম বহির্ভুত ও বেআইনীভাবে ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতিকে উক্ত দিঘী লিজ প্রদান করা হয়েছে বলে জানান মুক্তিযোদ্ধা সংসদ। তারা ধর্মঘর মৎস্যজীবি সমবায় সমিতির লিজ বাতিল করে তাদের সমিতিকে ইজারা প্রদানের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com