মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালেক্টরেট ক্লাবের সভাপতি আবদাল ও সহ-সভাপতি বীরেশ্বরকে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯
  • ৭১৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “হবিগঞ্জ জেলা কালেক্টরেট ক্লাবের সভাপতি ও সি.এ আলহাজ্ব মোঃ আবদাল করিম ও সহ-সভাপতি বীরেশ্বর সিংহ প্রশাসনিক কর্মকর্তা পদে পদোন্নতি হওয়ায় জেলা কালেক্টরেট ক্লাব কর্তৃক গতকাল বিকালে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সহ-সভাপতি আব্দুস শহীদ এর সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল কদ্দুছ, জেলা নাজির মোঃ শফিউদ্দিন, অরুন দত্ত, আলহাজ্ব মোঃ হায়দার আলী, মোঃ আবুল কাশেম, মোঃ সাহেদ আলী, মোঃ আব্দুর রহিম প্রমুখ।
সভায় প্রধান অতিথি সততার ও দক্ষতার সংঙ্গে জনগণের সেবা করার জন্য সরকারী কর্মচারীদের প্রতি আহ্বান জানান, তিনি বিদায়ী অতিথিদের তাদের কর্মকালীন সময়ের কর্মদক্ষতায় ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন যে, কর্মস্থলে তাদের পদায়ন হয়েছে সেখানেও তারা যেন দেশ ও জনগণের সেবায় আত্ম নিয়োগ করেন। ক্লাবের বিদায়ী সভাপতি আলহাজ্ব মোঃ আবদাল করিম তিনি তার বক্তব্যে বলেন প্রায় ত্রিশ বৎসর ক্লাবের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি পদে কাজ করেছেন। তার কর্মকালীন সময়ে কারো মনে কোন আঘাত পেয়ে থাকলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য এবং তার নতুন কর্মস্থলে নিষ্ঠার সাথে কাজ করার জন্য সবার দোয়া কামনা করেন। অপর বিদায়ী বীরেশ্বর সিংহ তার বক্তব্যে অনুরূপ দোয়া কামনা করেন। সভার শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন আলহাজ্ব মোঃ হায়দার আলী ও গীতা পাঠ করেন শ্রীকান্ত চন্দ্র দেব। সভাশেষে বিদায়ী অতিথিদেরকে বিদায়ী স্মারক ক্রেস্ট ও স্মৃতি উপহার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com