সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

রিজওয়ানা হাসানের স্বামী অপহৃত আবুবক্কর উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৪৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেলা’র নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবুবকর সিদ্দিকীকে রাজধানীর কলাবাগান মাঠ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল রাত ২টায় ধানমন্ডি থানা পুলিশ তাকে উদ্ধার করে।
বুধবার বিকেলে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ এলাকার সন্তান ও বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী ব্যবসায়ী আবু বকর সিদ্দিককে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে একটি মাইক্রোবাসে করে আসা ৭-৮ জন দুর্বৃত্ত অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক অপহরণ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। বুধবার রাতে দলটির পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানান তিনি। এদিকে রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন আবু বকর সিদ্দিকীকে উদ্ধারে সরকারের নিকট জোর দাবী জানায়।
অপহরনের পর থেকে তাকে উদ্ধারে আইন শৃংখলা বাহিনী তৎপর হয়ে উঠে। গঠন করা হয় তদন্ত কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com