বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

দক্ষিণ সাঙ্গর ও নাজিরপুরে বজ্রপাতে শিশুসহ নিহত ২ ॥ আহত ৩

  • আপডেট টাইম সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বজ্রপাতে হবিগঞ্জ সদর ও বানিয়াচংয়ে ৫জন হতাহত হয়েছে। হতদের মধ্যে একজন কৃষক ও একজন শিশু। তারা হলেন, সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের কেরামত আলী ওরফে ডেংগু মিয়া (৬৫) ও বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মনফর আলীর মেয়ে সালমা আক্তার (৮)। গতকাল রোববার দুপুরের দিকে হতাহতের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের কৃষক ডেংগু মিয়া এবং তার ৩ ছেলে করম আলী (৩৮), তুরাব আলী (৩৭) ও কিতাব আলী (৩২) স্থানীয় হাওরে ধান কাটতে গিয়েছিলেন। দুপুরের দিকে হঠাৎ বজ্রপাত হলে পিতা-পুত্র ৪ জনই আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ডেংগু মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ৩ ছেলেকে সেখানে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
অপরদিকে একই সময় বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামে শিশু সালমা আম কুড়াতে যায়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে সে আহত হয়। তাকেও সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশিষ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com