শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সেচ মেশিনের ধান পাওনা নিয়ে গুঙ্গিয়াজুরি হাওরে হামলা সংঘর্ষে ৪ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সেচ মেশিনের ধান পাওনা নিয়ে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের গুঙ্গিয়াজুরি হাওরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে গোলাম আহাদের সেচ মেশিনের চার্জ বাবদ হাওরের বাসিন্দা কাছন মিয়ার ছেলে কুহিনুরের কাছে ধান পাওনা ছিল। গতকাল সকাল ১১টার দিকে সেচ মেশিন মালিক গোলাম আহাদ ও তার ভাই গোলাম আক্কাছ কুহিনুরের কাছে ধান আনতে যায়। এ সময় কুহিনুর ধান কম দিতে চায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কুহিনুর, তার স্ত্রী, ভাই এবং চাচাতো ভাইয়েরা মিলে আহাদ ও আক্কাছের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গোলাম আহাদ ও গোলাম আক্কাছ এবং কুহিনুর ও তার স্ত্রী আহত হয়। তাদেরকে হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুহিনুরের বাপ-চাচাদের আদি নিবাস লহরজপুর গ্রামে। দীর্ঘ বছর আগে তারা লহরজপুরের বাড়ি বিক্রি করে গুঙ্গিয়াজুরি হাওরে বাড়ি বানিয়ে বসতি গড়েন। এর পর থেকে তারা হাওরে একচ্ছত্র রাজত্ব কায়েম করে। অনেক কৃষক তাদের দাপটে নাজেহাল হতে হয়েছে। জেলেরা হাওরে মাছ ধরতে গেলে তাদের মাছ ধরতে বাধা দেয়া হয়। তাদের দাপটে অনেক কৃষকসহ জেলেরা অসহায়। গত বর্ষায় জেলেরা হাওরে মাছ ধরতে গেলে বাধা দেয়া হয়। এ নিয়ে সংঘর্ষ হলে কুহিনুরের আপন চাচাতো ভাই হাবিবুর রহমান নিহত হয়। গতকালের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com