সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

কুর্শি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত সভা

  • আপডেট টাইম সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৭৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্টিত হয়েছে। গত ২৮ এপ্রিল রবিবার বিকেলে ইউনিয়ন অফিসে এ সভা অনুষ্টিত হয়। ইউপি সদস্য মোঃ আঃ বাছিত এর সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শাজাহান মিয়ার পরিচালনায় অনুষ্টিত উন্মুক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মহিলা সদস্য মোছাঃ রাজিয়া বেগম, শাহ সুরাইয়া বকশ, আকাব মিয়া, মোঃ আব্দুল ছোবহান, আঃ গফুর, মহিবুর রহমান, আজাদুর রহমান, মোছাঃ হোসনে আরা চৌধুরী, শিফা বেগম, ঝনুক সুত্রধর, রুবেল মিয়া, উর্মি বেগম প্রমূখ। বক্তারা বলেন, বাড়ছে সেবা বহর, গ্রাম হবে শহর। এ শ্লোগানকে সামনে নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তায় ইট সলিং, ব্রীজ, কালভার্ট, বিশুদ্ধ পানির জন্য গভীর এবং অগভীর নলকূপ স্থাপন, দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করে আসছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা। যা ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার হিসেবে পরিচিত। এছাড়া গ্রামীন জনগোষ্টির চিকিৎসা সেবা নিশ্চিতে নানা প্রকার ঔষধ সরবরাহসহ গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান, সার-বীজ, ভিজিডি, বিশেষ ভিজিএফসহ বিভিন্ন ভাতা প্রদান করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com