বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  • আপডেট টাইম শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯
  • ৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৭০ বজরের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক বৃদ্ধের নাম জুরা মিয়া। তিনি রিচি গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা জানান, বৃহস্পতিবার মাগরিবের আজানের পর বাড়ির পাশের ধানের খলায় বাবাকে ভাত দিতে গিয়েছিল শিশুটি। পরে ফেরার পথে বৃদ্ধ জুরা মিয়া শিশুটিকে ডেকে অন্য একটি ধানের খলায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে রাত ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান হাসপাতালে গিয়ে শিশুটির সঙ্গে কথা বলেন। শিশুটির ভাষ্য অনুযায়ী রাতেই জুরা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com