শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জের দেবপাড়ার ইউপি সদস্য মায়ারুন আক্তারের শপথ স্থগিত করেছে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল ডিভিশন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৭১২ বা পড়া হয়েছে

সংবাদদাতা ॥ নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মায়ারুন আক্তারের শপথ স্থগিত করেছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট। গত ২৩ এপ্রিল মঙ্গলবার নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসানের স্বাক্ষরিত এক নোটিশ পত্রে বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল ডিভিশনের গত ১০ই মার্চ তারিখের আদেশ মোতাবেক এই শপথ গ্রহনের আদেশকে স্থগিতাদেশ বলে উল্লেখ্য করা হয়। উল্লেখ্য, গত ২৮শে ফেব্র“য়ারি বৃহস্পতিবার শপথ গ্রহন করেছিলেন মায়ারুন আক্তার। গত ১৪ই ফেব্র“য়ারি হাইকোর্ট মায়ারুন আক্তারকে শপথ গ্রহণের আদেশ প্রদান করার পর তার বিরুদ্ধে মোছাঃ হোসনা বেগম বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপিল বিভাগের চেম্বার জজে আপিল দায়ের করেন। বর্তমানে ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মহিলা মেম্বার হিসেবে পূর্বের ন্যায় দায়িত্ব পালন করবেন মোছাঃ হোসনা বেগম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com