বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ধল সড়ক বাজারে সিএনজি ও টমটমের কাউন্টার নিয়ে সংঘর্ষের ঘটনা শালিসে নিষ্পত্তি ॥ হবিগঞ্জের পশ্চিম এলাকার সকল সড়কে সিএনজি ও টমটম চলাচলে বাধা নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯
  • ৬৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের ধল সড়ক বাজারে সিএনজি ও টমটমের কাউন্টার নিয়ে সৃষ্ট সংঘর্ষের ঘটনা শালিসে নিষ্পত্তি হয়েছে। বার পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়ার মধ্যস্থতায় গতকাল বুধবার অনুষ্ঠিত শালিসে ঘটনাটি নিষ্পত্তি হয়। ধল বামকান্দি বাজারে অনুষ্ঠিত শালিসে সভাপতিত্ব করেন বার পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া। বার পঞ্চায়েতের সাধারণ সম্পাদক মোঃ আকরাম আলীর পরিচালনায় শালিশে বার পঞ্চায়েতের সকল মুরুব্বীগণ এবং সিএনজিও টমটম মালিক শ্রমিক সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শালিসের সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের পশ্চিম এলাকার সকল সড়কে অর্থাৎ হবিগঞ্জ-লাখাই, হবিগঞ্জ-মাদনা, হবিগঞ্জ-ধল-উচাইল সড়কে সিএনজি, টমটমসহ সকল প্রকার যানবাহন চলাচল ও যাত্রী বহন করবে। এতে কেউ বা কোন পক্ষ কোন রূপ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সামাজিক ও আইনগত ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ধল সড়ক বাজারে সিএনজি ও টমটমের কাউন্টার নিয়ে গত ২১ এপ্রিল সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষের ঘটনাটি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য বার পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া উদ্যোগ নিলে উভয় পক্ষ এতে সম্মত হয়। এর প্রেক্ষিতে গতকাল শালিস অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com