সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

সরকারী বৃন্দাবন কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকের কমিটি গঠন অলি সভাপতি, মিঠু সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৭০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এ রহমান অলিকে সভাপতি, আইয়ূব শেখ সোহেলকে সিনিয়র সহ-সভাপতি ও নজমুদ্দিন তালুকদার মিঠুকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকে এর নয়া       (২০১৯-২০) কমিটি গঠন করা হয়েছে। গতকাল ৭ এপ্রিল রোববার ইংল্যান্ডের বার্মিংহামের এমটি ক্যাটারিংয়ে এসোসিয়েশনের কার্যকরি কমিটির সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় ইংল্যান্ডের বিভিন্ন স্থানে অবস্থানরত বৃন্দাবন কলেজের সাবেক ছাত্ররা ছাড়াও শুভাকাঙ্খীরা অংশগ্রহন করেন। সংগঠনের সভাপতি সালেহ আজহার খান পাপ্পুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খায়ের জামান জাহাঙ্গীরের পরিচালনায় সভায় উপস্থিত সকলেই বিগত দিনের কর্মকান্ডের উপর বক্তব্য প্রদান করেন। সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। নয়া কমিটি ঘটনের লক্ষ্যে পেট্রন এডঃ মীর গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারণ সভা অনুস্টিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাবেক ভিপি নাজমূল আজিজ জুবায়ের, সিরাজুল ইসলাম, নুরুদ্দিন চৌধুরী বুলবুল, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, সৈয়দ মোস্তাক আহমেদ, সাবেক ভিপি ফারুক আহমেদ, শাহ আশফাকুল কবির, রুহিন আহমেদ, পেট্রন তাহির আলী, লাবলু হুদা চৌধুরী।
সভায় সর্বসম্মতিক্রমে এ রহমান অলি কে সভাপতি আইয়ূব শেখ সোহেলকে সিনিয়র সহ সভাপতি ও নজমুদ্দিন তালুকদার মিঠুকে সাধারণ সম্পাদক করে (২০১৯-২০) মনোনীত করা হয়।
পরে উপস্থিত সকলে আয়োজিত নৈশভোজে অংশগ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com