সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বানিয়াচঙ্গে জাপা পরলোক গমন ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৬১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আদমখানী গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ সরকার হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন। রবিবার রাত ২টার গৌরাঙ্গ সরকার হৃদরোগে আক্রান্ত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। মৃত্যকালে তিনি ২ ভাইসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার স্থানীয় শ্মশানঘাটে প্রয়াত গৌরাঙ্গ সরকারের দাহ সম্পন্ন করা হয়।
এ দিকে গৌরাঙ্গ সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সাধারণ সম্পাদক শংকর পাল, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মখছুদুজ্জামান খান, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, সাবেক সাংগঠনিক সম্পাদক পিয়ানুর আহমেদ হাসান, উপজেলা যুবসংহতির আহ্বায়ক নাসিম আহমেদ জামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবিব, জাপা নেতা জসিম উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com