সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জে ২য় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও সাহা ব্রাদাস এর পৃষ্ঠপোষকতায় সাহা ব্রাদার্স ২য় বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে হবিগঞ্জ আধুনিক জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি।
উদ্বোধনী খেলায় উদীয়মান ক্রিকেট ক্লাব ৮ উইকেটে টপ ইন টাউনকে পরাজিত করে। টসে জয়লাভ করে টপ ইন টাউন প্রথমে ব্যাটিং করতে নেমে বৃষ্টির জন্য নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফেরদৌস ২০, সাব্বির ১৪ ও মোশাহিদ ১১ রান সংগ্রহ করে। উদীয়মানের এনাম ৩টি ও অলি ২টি উইকেট লাভ করে। জবাবে উদীয়মান ক্রিকেট ক্লাব ৯ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে জীবন ও রিপন ২১ রান করে, শামিম ১৭ ও রনি ১০ রান সংগ্রহ করে। টপ ইন টাউনের শাহ ফখরুজ্জামান পতন হওয়া ২টি উইকেটই লাভ করেন। লীগে ১৬ টি দল অংশ গ্রহণ করে। ক্রীড়া দিবস উপলক্ষে র‌্যালি ২য় বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন শেষে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আধুনিক স্টেডিয়ামের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র‌্যালিতে ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com