শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ে মেম্বার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৭৪৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের চারবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ময়না মিয়া হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ এপ্রিল সকাল ১০টায় নতুন বাজার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন অফিসের সামনে বানিয়াচং দক্ষিণ যাত্রাপাশা পঞ্চায়েতবাসীর উদ্যোগে এই মানবন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জনপ্রিয় ইউপি সদস্য ও বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ময়না মেম্বারকে নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
অন্যতায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এর দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। অন্য দিকে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করায় স্থানীয় পুলিশ প্রশাসনকে ধন্যবাদও জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ছান্দ সর্দার তোতা মিয়া চৌধুরী, পঞ্চায়েত ব্যক্তিত্ব মোঃ ফজলু মিয়া, ইউপি সদস্য জাহাঙ্গির মিয়া, হাফেজ আব্দুল মুকিত, লালু মিয়া জিতু, মাস্টার মনিরুল ইসলাম, সিজিল মিয়া, হাফেজ মজনু মিয়া, আবুল ফজল, মাওঃ ফারুক আহমেদ আনসারী, শিলু মিয়া, আজমল হোসেন, ফয়সাল আহমেদ, আজিজুর রহমান আরজু, সামছু উদ্দিন, হামদু মিয়া, লেচু মিয়া, শাহজাহান মিয়া, জামাল মিয়া, মহসিন মিয়া, রুমন মিয়া, কদ্দুস মিয়া, ফজলু মিয়া, নিহতের বড় ছেলে বাবলু মিয়া।
মানববন্ধনে বিভিন্ন এলাকার পঞ্চায়েত ব্যক্তিত্ব, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ময়না মিয়া মেম্বার হত্যাকারীদের ফাঁসি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ও বানিয়াচং থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ মোবারক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এর অনুলিপি দেয়া হয়েছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার হবিগঞ্জ।
প্রসঙ্গত, ২২ মার্চ শুক্রবার রাত সাড়ে ৮টায় দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ময়না মেম্বারের ছেলে বাবলু মিয়া ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫/৭ জনকে আসামি করে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত এজাহার নামিয় ২ জন এবং সন্দেহাতিত হিসেবে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com