সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুুরে জলমহালের টেন্ডার দেয়া নিয়ে ॥ আওয়ামীলীগের দু’গ্র“পের সংঘর্ষে নিহতের সংখ্যা-২

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৫৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর বাজারে জল মহালের টেন্ডার দেয়াকে কেন্দ্র করে গত pic madhabpur 14[1].04রোববার রাতে আওয়ামী লীগের দু’গ্র“পের সংঘর্ষে গুলিবিদ্ধ কালা মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত কলেজ ছাত্র সোহেল মিয়ার পিতা আব্দুর রউফ বাদী স্থানীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফরিদ মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর নাম উর্লেখ করে থানা একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-রোববার মাধবপুর উপজেলার সমস্ত জল মহালের টেন্ডার জমা দেওয়ার তারিখ নির্ধারিত ছিল। উপজেলার ধর্মঘর বাজার দিঘির জন্য ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার নেতৃত্বে এক গ্র“প ও আওয়ামী লীগ নেতা মেজবাহ উল বর পলাশের নেতৃত্বে অপর একটি গ্র“প দুটি সিডিউল জমা দেওয়ার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসলে উভয় গ্রুপের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ফরিদ গ্র“পের লোকজনের হাতে আওয়ামী লীগ নেতা মেজবাউল বর পলাশসহ তার লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত হয়। এ ঘটনার জের ধরে সংঘর্ষ ও গুলাগুলিতে ওইদিনই নিজনগর গ্রামের আব্দুর রউফের ছেলে ধর্মঘর কলেজের দ্বাদশ শ্রেণী ছাত্র সোহেল মিয়া ও পরদিন গুলিবিদ্ধ কালিকাপুর গ্রামের কালা মিয়া (৫০) নিহত হয়।
এ ব্যাপারে নিহত সোহেলে র পিতা আব্দুর রউফ বাদী হয়ে স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদ মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানা একটি হত্যা মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com