বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরের প্রতিবিম্ব সাংস্কৃতিক প্রতিচ্ছবির আয়োজনে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৭৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান স্বাধীনতা দিবস ২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে হবিগঞ্জ শহরের প্রতিবিম্ব সাংস্কৃতিক প্রতিচ্ছবির আয়োজনে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং নাইট ম্যাচ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়। সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নবনির্বাচিত চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, খেলাধুলা যুব সমাজ মাদক থেকে দূরে রাখে। তাই তিনি এই ধরণের আয়োজনকে স্বাগত জানান এবং সহযোগিতা করার আশ্বাস দেন। ফরহাদ ওয়াহেদ এর সভাপতিত্বে ও শেখ তানভীর এবং দূর্জয় রায়ের পরিচালনায় সংবর্ধণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৫নং ওয়ার্ডের কাউন্সিলর গৌতম কুমার রায়, সাবেক ক্রীড়াবিদ মুজিবুর রহমান, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের সাবেক আরএমও ডাঃ মিঠুন রায়, দন্ত চিকিৎসক শাকিল আহমেদ, এডঃ নাহিদ আরাফাত, ব্যাংকার বিশ্বজিৎ আচার্য্য, ব্যবসায়ী রুমন মোদক। চিত্রাংকন প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন অসিম কুমার বণিক। উক্ত আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের মোঃ আমিনুর রহমান তামিম, শুভ্র রায়, প্রকাশ হালদার নিমন, তাফসির খান। এছাড়াও উপস্থিত ছিলেন, তাপস বণিক, পাপ্পু শাহ্, তানভীর আহমেদ, অপু আচার্য্য, সানি খান, ইমদাদুর রহমান শোয়েব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com