বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৬৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১২ নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত ২৬ মার্চ দিন ব্যাপী শিক্ষার্থীদের মাঝে আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতা। পরে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিকের পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম, বিশিষ্ট দন্তচিকিৎসক ডাঃ বিশ্বজিৎ আচার্য্য।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে অত্র এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান, ইউপি সদস্যগণ, শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com