বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসের আলোচনায় এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৫২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি মহান স্বাধীনতা। বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই স্বাধীনতা পেতাম না। তিনি দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা বিশে^র বুকে মাথা উচু করে দাঁড়িয়েছি। জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে।
এমপি আবু জাহির আরো বলেন, বিএনপি হত্যার রাজনীতি করে। তারা উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন মহান স্বাধীনতা দিবসে শপথ নেইÑরাজনৈতিকভাবে তাদের চক্রান্তকে মোকাবেলা করে উন্নয়ন কাজ অব্যাহত রাখি।
জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কনক জ্যোতি সেন রাজুর পরিচালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রিয়াজ উদ্দিন জুনেদ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সুজাত প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com