বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

খেলাধুলার আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৬২২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ্ নেওয়াজ মিলাদ এমপি বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। খেলাধুলা শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। তাই খেলাধুলার আয়োজনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়ায় প্রয়াত দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। কাজী শিপু আহমেদের সভাপতিত্বে ও জাহেদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ইমু গাজী, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, অয়তুন আহমেদ, ছাত্রলীগ নেতা রাসেল শরীফ, রিহান আহমেদ, জহিরুল ইসলাম, শাহিন মিয়া, আরজু মিয়া, রুহেল আহমেদ, নিপুন আহমেদ, সুলতান আহমেদ কবির, আজাদ আহমদ, নাজমুল ইসলাম প্রমুখ। মিরাশদার ক্রিকেট ক্লাব ও শাহ ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় জয় পায় মিরাশদার ক্রিকেট ক্লাব। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের অধিনায়কের হাতে প্রথম পুরষ্কার হিসেবে ফ্রিজ ও দ্বিতীয় পুরষ্কার হিসেবে রানার্সআপ দলের অধিনায়কের হাতে টেলিভিশন তোলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com