রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে চা বাগানে যক্ষার প্রকোপ ওষুধ সংকটে চরম ভোগান্তি বানিয়াচঙ্গের কাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজ উদ্বোধনকালে হুইপ জি কে গউছ ॥ নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ॥ দুই আইডির বিরুদ্ধে জিডি মাধবপুরে প্রতিবাদের ঝড় মাধবপুরে ডিবির অভিযান ৬০ কেজি গাঁজা উদ্ধার শহরে যুবলীগ নেতা সুজন গ্রেপ্তার চুনারুঘাটে বিজিবির অভিযান ৮ গরুসহ মাদকদ্রব্য উদ্ধার চুনারুঘাট উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

চুনারুঘাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ চুনারুঘাটে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ১২০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চুনারুঘাট থানা পুলিশ ঝুলন্ত লাশটি উদ্ধার করে। গৃহবধূর এ মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। পিতার দাবি তাকে হত্যা করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে স্বামীকে আটক করেছে পুলিশ।
ওই গৃবধূর নাম শারমীন (২৩)। তিনি চুনারুঘাট সদর ইউনিয়নের হাসারগাও গ্রামের জসিম মিয়ার স্ত্রী এবং রানিগাও ইউনিয়নের কাইয়ারাগ গ্রামের ভিংরাজ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সন্তানের জননী শারমীন বেগমকে বৃহস্পতিবার রাতে ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
গতকাল শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শারমীন এর পিতা ভিংরাজ মিয়া বাদী হয়ে স্বামীর নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে স্বামী জসিম মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com