শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু ॥ আহত ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৭৬১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়কের জিয়াপুর নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী সিএনজি দাড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে খোবাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ সিএনজির যাত্রী নিহহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ অ^ারো ৩ জন। গুরুতর অবস্থায় দুই যাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সৈয়দপুর-ইনাতগঞ্জ সড়কের জিয়াপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত খোবাজ মিয়া (৬৫) উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উল্লেখিত সময় উপজেলার সৈয়দপুর থেকে ইনাতগঞ্জ যাওয়ার পথিমধ্যে জিয়াপুর নামকস্থানে পৌছামাত্রই যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে দাড়িঁয়ে থাকা একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই খোবাজ মিয়া (৬৫) নিহত হন। সে সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় আউশকান্দি অরবিট প্রাইভেট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে শাহিন মিয়া (৪০) সহ দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com