রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

যুবদল নেতা কুহিনুর ও ছাত্রদল নেতা আজিজুলসহ ৩ জনের জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে আইন শৃংখলা বাহিনীকে বাধা প্রদানের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় যুবদল ও ছাত্রদল নেতাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা হাজির হয়ে জামিন প্রার্থনা করলে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল ৩ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। বাকী আসামীদের জামিন মঞ্জুর করা হয়।
আদালতের এ নির্দেশে কারাগারে প্রেরন করা হয় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কুহিনুর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম ও যুবদল নেতা আহসান উদ্দিন রুবেল।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন যশের আব্দা এলাকায় সওদাগর কৃষ্ণধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী কাজে আইন শৃংখলা বাহিনীকে বাঁধা প্রদান ও পুলিশের উপর হামলার অভিযোগে এ তিনজন সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে সদর থানা পুলিশ।
মামলা দায়েরের পরপরই হাইকোর্ট থেকে আসামীরা ৬ সপ্তাহের জন্য জামিন পান। ৬ সপ্তাহ শেষে সোমবার হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার হাজিরা দিয়ে জামিন আবেদন করলে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ রায় দেন। আসামী পক্ষে এডঃ আফজাল হোসেনসহ হবিগঞ্জ জেলা বারের অন্যান্য আইনজীবী মামলা পরিচালনা করেন।
এছাড়াও সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নির্বাচনকে কেন্দ্র করে গত ২ জানুয়ারী আওয়ামীলীগ নেতার দায়ের করা অপর একটি মামলায় আসামী হন বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জি কে গউছকে প্রধান আসামী করে ১০১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com