বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জের পানিউমদায় রাস্তায় বেড়া দিয়ে একটি পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৬৭৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার রাস্তায় বেড়া দিয়ে একটি পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভূক্তভোগী কুতুব মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসানের নিকট দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কুতুব মিয়া দীর্ঘদিন ধরে সরকারি খাস জায়গার উপর একমাত্র রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। ওই গ্রামের ফয়জুর রহমান, গাজিউর রহমান, আতাউর রহমান, মতিউর রহমান, মুজিবুর রহমান, মোহাম্মদ আলী, আব্দুস সালাম গত ১২ মার্চ ওই রাস্তায় বেড়া দিয়ে কুতুবের পরিবারকে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছে। অভিযোগে বলা হয় প্রতিপক্ষের লোকজন কুতুব মিয়া ও তার পরিবারকে হুমকি দিয়ে আসছে।
এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান জানান, এব্যাপরে অভিযোগ পেয়েছি। খোজ-খবর নিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com