বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে ৩ মহিলা ছিনতাইকারী আটক ॥ পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকায় এক ব্যাংকারের মোবাইল ফোন ছিনতাইকালে ৩ মহিলা ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল মঙ্গলবার দুপুরে ওই এলাকার এক মহিলা ব্যাংক কর্মকর্তার মোবাইল ফোন ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজন তাদেরকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হলো, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ব্যাঙাডুবা গ্রামের রিপন মিয়ার স্ত্রী আয়দা আক্তার (৩০), ব্রাক্ষবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের জমির আলীর স্ত্রী রিয়া আক্তার (২৬) ও একই এলাকার রমিজ আলীর স্ত্রী জাসমিন আক্তার (১৮)। এর আগেও তারা ছিনতাইয়ের অভিযোগে একাধিক বার হবিগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় আটক হয়েছে বলে জানায় পুলিশ। সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান জানান, ছিনতাইকারী সক্রিয়। তাদেরকে জনতা পুলিশে দিলেও কেউ বাদী না হওয়ায় কোর্টে পাঠালে সহজেই তারা আইনের ফাক-ফোকড় দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ে। ফলে তাদেরকে নির্মূল করা সম্ভব হচ্ছে না। বার বার তারা একই অপরাধ করে যাচ্ছে। আটক ৩ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দিয়ে আদালতে প্রেরণ করলে গতকাল মঙ্গলবার বিকালে আদালত তাদের আবার জামিন দিয়ে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com