বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জাতীয় ঐক্য দৃঢ় করতে বললেন ড. কামাল

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৬০৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রবীণ আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন। ফাইল ছবিপ্রবীণ আইনজীবী ও রাজনীতিক ড. কামাল হোসেন। ফাইল ছবিগণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশকে ধ্বংসের হাত থেকে জনগণই রক্ষা করবে। ৩০ ডিসেম্বরের কলঙ্কিত তথাকথিত সংসদ নির্বাচন গণতন্ত্রের কবর রচনা করেছে। আজ শনিবার সকালে গণফোরামের সভাপতি পরিষদের সভায় সভাপতির ভাষণে ড. কামাল হোসেন এ কথা বলেন।
ড. কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন কায়েম এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্যকে সুদৃঢ় ও জোরদার করতে হবে। জনগণ বর্তমান অবস্থার পরিবর্তনের জন্য সচেষ্ট। এই লক্ষ্যে কাজ করে যেতে হবে।
সভায় আরও বক্তব্য দেন গণফোরামের সভাপতি পরিষদের সদস্য মোস্তফা মোহসীন মন্টু, মফিজুল ইসলাম খান কামাল, সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, মোকাব্বির খান, শান্তিপদ ঘোষ, তবারক হোসেইন, জগলুল হায়দার আফ্রিক, আ ও ম শফিক উল্লাহ, মোশতাক আহমেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com