বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৫৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সক্ষমতায় নতুন বিশ্ব গড়ো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ-২০১৯ আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে গত বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা শাকিল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাদু মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, তথ্য সেবা কর্মকর্তা নাহিদা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আমিনুর রহমান চৌধুরী সুমন, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ।
এ ছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক নারী উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এদিকে, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com