বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অনন্তপুরে কলেজ ছাত্রীসহ প্রেমিক যোগল আটক ॥ মুছলেখায় মুক্তি

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৭৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর থেকে কলেজ ছাত্রীসহ প্রেমিক-যোগলকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার সময় ওই এলাকার একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। একই সাথে তাদের দুই বান্ধবীকেও থানায় নিয়ে আসে। আটককৃতরা হল, উমেদনগর গ্রামের আব্দুল মন্নানের পুত্র জাহেদুল ইসলাম (২০) ও নবীগঞ্জ উপজেলার সালামতপুর গ্রামের আব্দুল খালেকের কন্যা হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী (১৫)।
সূত্র জানায়, এক বছর ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক চলে আসছে। কিন্তু পারিবারিকভাবে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় গত মঙ্গলবার রাতে ফারজানা বাড়ি থেকে জাহেদুল ইসলামের হাত ধরে পালিয়ে এসে অনন্তপুর তাঁর এক বান্ধবীর বাসায় আশ্রয় নেয়। গভীর রাতে প্রেমিক যোগলের সাথে ঝগড়া সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় লোকজন আচ করতে পেরে সদর থানায় খবর দিলে এসআই জুয়েল সরকার ঘটনাস্থলে পৌছলে তারা উভয়ই স্বামী স্ত্রী হিসেবে দাবি করে। কিন্তু কোন কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে বিষয়টি সমাধান হলে এবং উভয় অভিভাবক বিয়ের অঙ্গীকার করে থানায় মুছলেখা দিয়ে তাদেরকে বুধবার রাতে ছাড়িয়ে নেয়া হয়।
এ ব্যাপারে ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, দুই পরিবারই আনুষ্ঠানিকভাবে বিয়ে দিবে বলে মুছলেখা দেয়। এ কারণে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com