সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জের হরিনগরে গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে ভলিবল খেলার ফাইনাল সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৭৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ পতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের হরিনগর গ্রামে প্রতি বছরের ন্যায় এবারও জমকালো আয়োজন ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে গ্রামের প্রবাসী, বিশিষ্ট মুরুব্বিয়ান ও যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী ভলিবল খেলার ফাইনাল সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে হাজার হাজার ভলিবল প্রেমি দর্শকের উপস্থিতিতে হরিনগর বাজার সংলগ্ন মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ফাইনালে মুখোমুখি হয় একই গ্রামের ব্রাইট ষ্টার ভলিবল ক্লাব হরিনগর এবং বিদ্রোহী ক্লাব হরিনগর। তুমূল উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় জাতীয় ও স্থানীয় খেলোয়াদের অংশগ্রহণের মধ্য দিয়ে ব্রাইট ষ্টার ভলিবল ক্লাব হরিনগরকে হারিয়ে একই গ্রামের বিদ্রোহী ক্লাব হরিনগর চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী দল ও রানার্সআপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ী দল বিদ্রোহী ক্লাব হরিনগরের হাতে প্রথম পুরষ্কার একটি মোটর সাইকেল তুলে দেন দাতা একই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা ও ক্রীড়া অনুরাগী যুক্তরাজ্য প্রবাসী মোঃ সজলু মিয়া, এতে দাতা হিসেবে সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী আনহার উদ্দিন ও মোঃ আবুল কাশেম। রানার্সআপ দলের হাতে দ্বিতীয় পুরষ্কার একটি ফ্রিজ তুলে দেন গ্রামের মুরুব্বিয়ান ও যুব সমাজের নেতৃবৃন্দ। এতে দাতা হিসেবে সার্বিক সহযোগিতা করেন, সৌদি আরব প্রবাসী এলেমান মিয়া, লিলু মিয়া, মঞ্জু মিয়া, শেলু মিয়া ও সুয়েব মিয়া। সার্বিক সহযোগিতা করেন, যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল প্রবাস বাংলার স্বত্ত্বাধিকারী হরিনগর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী হান্নান মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আজির, সুইডেন প্রবাসী মিঠু কোমার দাশ, যুক্তরাজ্য প্রবাসী সারজান বিবি, মোঃ নাবিল আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com