বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের সর্দারপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামী ওয়াহিদ মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। ওয়াহিদ মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া মুড়ারপাটলি গ্রামের আব্দুল হামিদের ছেলে। রবিবার গভীর রাতে উপজেলার করগাও ইউনিয়নের সর্দারপুর এলাকা থেকে ওয়াহিদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ওয়াহিদ মিয়া ২০১১ সালের শাখোয়া গ্রামের ছাতির আলী হত্যা মামলার পলাতক আসামী। এছাড়াও সে হত্যা মামলাসহ ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ছিল। সে দীর্ঘদিন ধরে দেশের বাহিরে ওমানে থাকার কারনে পুলিশ তাকে আটক করতে পারিন। সম্প্রতি কিছুদিন হলো সে দেশে এসেছে। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই কাওছার আহমেদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার এসআই কাওছার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়াহিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com