মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

মাধবপুরে দুবাই প্রবাসীর স্ত্রী ৮ সন্তানের জননীর পলায়ন ॥ দেবরের মামলায় পুলিশের হাতে আটক

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ৫৭২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক প্রবাসী স্ত্রী ৮ সন্তানের জননী ৫ সন্তানের জনক প্রেমিকের হাত ধরে নতুন ঘর বাধার জন্যে নিরুদ্দেশ হওয়ার ১৬ দিন পর দেবরের চুরির মামলায় পুলিশ তাদেরকে আটক করেছে। আটক প্রেমিক প্রেমিকা হচ্ছেন-এখতেয়ারপুর গ্রামের দুবাই প্রবাসী রেনু মিয়ার স্ত্রী নার্গিস বেগম ও একই গ্রামের প্রতিবেশি ৫ সন্তানের জনক মোশাইদ মিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-নার্গিস বেগম ও মোশাইদ মিয়ার বেশ কিছু দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এক পর্যায়ে গত ২৭ মার্চ ঘর বাধার স্বপ্ন নিয়ে উভয়ই নিরুদ্দেশ হয়। এরপর নার্গিসের দেবর জয়নাল আবেদীন তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শাদবপুর থানার এসআই বাদশা আলম গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শনিবার সকালে মৌলভীবাজার শহরের ওয়াপদা রোড এলাকার জনৈক সুলাইমান মিয়ার বাসা থেকে তাদের আটক করে মাধবপুরে নিয়ে আসে। এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে রসালো আলোচনা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com