শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

মেয়র প্রার্থী সৈয়দ কামরুল হাসানের সমর্থনে পুরান মুন্সেফী-শ্যামলীবাসীর মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসানের সমর্থনে পুরান মুন্সেফী ও শ্যামলীবাসী মতবিনিময় সভা করেছেন। গতকাল রাত ৮টার দিকে রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তরণ সমাজ কল্যাণ সংসদের সভাপতি আহমেদ কবির আজাদ।
সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি হারুনুর রশিদ চৌধুরী, প্রফেন্সর মুজিবুর রহমান, ভাইস প্রিন্সিপাল এসএম মনিরুল ইসলাম, এডঃ আবুল মনসুর, এডঃ রুহুল হাসান শরীফ, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব, মনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেলিম চৌধুরী, শিল্প ও বাণিজ্যি বিষয়ক সম্পাদক তজম্মুল হক চৌধুরী, ফয়সল চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্টচার্য্য রিংকু।
এছাড়াও অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, এনামুল হক চৌধুরী, জহিরুল ইসলাম, ইংল্যান্ড প্রবাসী মুর্শেদ আহমেদ, সাংবাদিক টিপু চৌধুরী, শফিকুর রহমান চৌধুরী আজাদ, বিজয় রায় বাবুল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি অমর কুমার দাশ পলাশ, আব্দুর রউফ, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক সুজা, মোঃ কাউছার, দিলু চৌধুরী, শাহিনুর রহমান সেলিম, সাজিদুর রহমান সাজু, মোস্তফা কামাল, রুবেল চৌধুরী, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বাবুল চৌধুরী প্রমূখ। সভায় বক্তারা আগামী পৌর নির্বাচনে মেয়র পদে সৈয়দ কামরুল হাসানকে প্রার্থী হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, সৈয়দ কামরুল হাসান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, তিনি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের। হবিগঞ্জ আওয়ামলীগের সুংগঠিত করতে সৈয়দ কামরুল হাসানের ভূমিকা অপরিসীম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com