শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে ব্যাংক উদ্বোধনকালে চেয়ারম্যান তাজুল ইসলাম ॥ নবীগঞ্জে ব্যাংক উদ্বোধনকালে চেয়ারম্যান তাজুল ইসলাম

  • আপডেট টাইম বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এসিসিএফ ব্যাংকের চেয়ারম্যান এম তাজুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ও প্রধানন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার অংশীদার হতে বেকারত্ব দূর করণে দেশের প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থানের লক্ষ্যে এসিসিএফ ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসিসিএফ ব্যাংক হবে আপামর জনসাধারণের ব্যাংক। তিনি বলেন, এসিসিএফ ব্যাংক ইসলামি শরি’আ ভিত্তিতে পরিচালিত হয় তাই বলে শুধু ইসলাম ধর্ম নয় সকল ধর্মের মানুষ এ ব্যাংকের সুযোগ-সুবিধা ভোগ করবে।
মঙ্গলবার দুপুরে এসিসিএফ ব্যাংকের নবীগঞ্জে ১৪৭তম ব্রাঞ্চ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসিসিএফ ব্যাংকের সিলেট বিভাগের প্রধান ফারুক আলম তালুকদারের সভাপতিত্বে ও আব্দুল মোনায়েম চৌধুরী উজ্বলের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ এসিসিএফ ব্যাংকের ব্যবস্থাপক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ জাহেদুল ইসলাম, টেংরা বাজার শাখার ইনচার্জ রৌদ্রজীৎ চক্রবর্তী, বানিয়াচং শাখার ইনচার্জ ফজলু মিয়া, এসিসিএফ ব্যাংকের উপদেষ্টা ফজলুর রহমান, মিডিয়া এডভাইজার সাইফুল ইসলাম, রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরী, সিনিয়র কর্মকর্তা মুস্তাক আহমদ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওঃ তোফায়েল আহমদ, মোনাজাত করেন মাওঃ আব্দুল আজিজ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com