সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা প্রশাসন। ২১ ফেব্র“য়ারী সকাল ১১টায় হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় ৯ম শ্রেণীর বিষয় ভাষা আন্দোলন ও স্বাধীনতা, ১০ম শ্রেণীর বিষয় সর্বক্ষেত্রে প্রমিথ বাংলা ভাষার ব্যবহার এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় নির্ধারন করা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলা ভাষার অবস্থান। হবিগঞ্জের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর চেম্বারে রচনা প্রতিযোগিতা আয়োজন এবং বিষয় নির্ধারনের জন্য রচনা উপ-কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, কবি তাহমিনা বেগম গিনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সরকারী বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা জাকারিয়া মিয়া, সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল মঈন ও দারুছুন্নাৎ সিনিয়র মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com