সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বীর মুক্তিযোদ্ধা আশুতোষ মোদকের মৃত্যুতে এমপি আবু জাহিরের শোক

  • আপডেট টাইম সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আশুতোষ মোদকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি প্রায়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রসঙ্গত- গত শুক্রবার রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন আশুতোষ মোদক। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান। পরদিন সকাল ১০টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তার শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। তিনি নাট্যকার ও কথা সাহিত্যিক রুমা মোদকের কাকা। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন রুবেল ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠানসহ প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com