বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে সমাজসেবক নেহার চৌধুরীর পিতা ও মাতার স্মরণে কুলখানি সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার, গ্রেটার বৃটিনের একমাত্র প্রোপারিটি ডেভলপার নবীগঞ্জ ওয়েলফেয়ার (চ্যারিটি সংগঠন) অরগানাইজেশন এর চেয়ারম্যান সমাজসেবক নেহার মিয়া চৌধুরীর পিতা মৃত ওয়ারিশ মিয়া চৌধুরী ও মাতা মৃত শামছুন নেছা চৌধুরীর স্বরণে প্রতি বছরের ন্যায় কুলকানি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কয়েক হাজার লোকজনের উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। নিজ বাড়িতে জনপ্রতিনিধি, প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের উপস্থিতি কুলখানি অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন মরহুমের বাড়িতে সমবেত হন। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ মোঃ দস্তগীর হোসেন, হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, যুগ্ম সম্পাদক ডাঃ আহমুদুর রহমান আবদাল, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে স্বাগত জানান প্রবাসী কমিউনিটি লিডার গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ নেহার মিয়া চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com