বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইলে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এডঃ আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৮৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার থেকে করাঙ্গী নদীর বাঁধ পর্যন্ত ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই মেরামত কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ তিনি। মেরামত কাজ শেষে হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পইল নতুন বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আবু জাহির। বিগত দশ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। এই উন্নয়ন কাজে সকল শ্রেণি-পেশার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়াও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান তিনি।
এ সময় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব আলী, সাধারণ সম্পাদক সাহেব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এনামুল হক, বিপ্লব, ঠিকাদার তাজুল ইসলাম, আলাউদ্দিন আলম, খুরশেদ আলী, নুরুল হুদা, আপন আলী, বিরাম উদ্দিন মেম্বার, দুদু মেম্বার, বিশিষ্ট মুরুব্বী উমর আলী, যুবলীগ নেতা নানু মল্লিক, আবু মিয়া, শাহাবুদ্দিন, ছাত্রলীগ নেতা সোহাগ মিয়া, আল আমীনসহ নানা শ্রেণি পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com