বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

জেলা প্রশাসন আয়োজিত লোক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ॥ লোক উৎসব নতুন প্রজন্ম পুরোনো ঐতিহ্য লালনে উৎসাহিত হবে

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩ দিন ব্যাপী লোক উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে এ ‘লোক উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুবু আলী এমপি। উদ্বোধন অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান ও হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-সেবা, পৌর আওয়ামীলীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুবু আলী এমপি বলেন, হবিগঞ্জের অতীত ঐতিহ্যকে তুলে ধরার জন্যই এ লোক উৎসবের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম পুরোনো ঐতিহ্য লালনে উৎসাহিত হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com