সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে চুরি হওয়া ৩টি ছাগল উদ্ধার ॥ চোরদের পলায়ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর শহরের ছালামতপুর এলাকা থেকে ৩টি চুরি হওয়া ছাগল উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ সময় ছাগলের সাথে চোরদের আটক করলে কৌশলে পালিয়ে যায় সংঘবদ্ধ চোর। গতকাল বৃহস্পতিবার সকালে ছালামতপুর এলাকা থেকে চুরি হওয়া ৩টি ছাগল সন্দেহ বশত উদ্ধার করে স্থানীয়রা। জানা যায়, বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার (কদুপুর) নোয়াগাঁও গ্রামের ফারুক মিয়ার ৩টি ছাগল কে বা কারা চুরি করে নিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে চুরি হওয়া তিনটি ছাগল বিক্রি করার জন্য ছালামতপুর পশুর হাটে নিয়ে যায় বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামের দুর্বৃত্ত। এ সময় স্থানীয় লোকদের সন্দেহ হলে তাদের কাছে ছাগলের রশিদ চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হলে ছাগলসহ তাদের আটক করে পুলিশে খবর দেয়া হয়। এরই ফাকে ছাগল রেখে আটককৃত ৩ জন কৌশল পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই ফিরোজ আহমেদ ও এসআই অভিজিৎ নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্ধার হওয়া ছাগল ৩টি ছালামতপুর গ্রামের আব্দুল হামিদ মিয়ার জিম্মায় দেয়া হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এসআই অভিজিৎ জানান, চোরদের স্থানীয়রা আটক করে রাখে আমাদের খবর দেয়। কিন্তু এসে দেখি আটককৃতরা কৌশলে পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com