বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে বিষপানে এক বৃদ্ধার মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে বিষপান করে আছিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টা দিকে চিকিৎসাদিন অবস্থায় হবিগঞ্জ সদর আধুনীক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত বৃদ্ধা ওই গ্রামের আব্দুল ছামাদের স্ত্রী।
পরিবারের সূত্রে জানা যায়, বুধবার বিকালে আছিয়া খাতুন পরিবারের সদস্যদের সাথে অভিমান করে সকলের অগোচরে বিষপান করে চটপট করতে থাকলে তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে সদর হাসপাতালে প্রেরণ করে। পরে রাতে চিকিৎসাদীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ গতকাল দুপুরে লাশের ছুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com