রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কাদির লস্কর মনোনয়ন পাওয়ায় চুনারুঘাটের সর্বত্র আনন্দের বন্যা

  • আপডেট টাইম রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আলহাজ¦ কাদির লস্কর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় চুনারুঘাটের সর্বত্র আনন্দের বন্যা বইছে। তিনি জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও খেটে খাওয়া মানুষের আশ্রয়স্থল। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি’র ঘনিষ্ঠজন হিসেবে খ্যাত কাদির লস্কর চুনারুঘাট আওয়ামী পরিবারের একজন প্রাণপুরুষ। তার মনোনয়ন প্রাপ্তির খবর প্রচার হবার পর থেকেই চা বাগান, পাহাড়-বন অধ্যুষিত চুনারুঘাট উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার শুভাকাংখীরা অভিনন্দন জানাচ্ছে তাকে। এ ব্যাপারে চুনারুঘাটের অনেকের সাথে কথা বললে তারা জানান, পরোপকারী এ জননেতা জীবনে কোন নির্বাচনে হারেননি। প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন। এবারও তিনি চুনারুঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হবেন।
উল্লেখ্য, আলহাজ¦ কাদির লস্কর আওয়ামীলীগ সরকারের প্রথম নির্বাচিত চেয়ারম্যান থাকাবস্থায় সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু বিগত উপজেলা নির্বাচনে জরুরী চিকিৎসা কাজে আমেরিকা থাকায় অংশগ্রহণ করতে পারেননি। তিনি চেয়ারম্যান না থাকলেও এলাকার মানুষের সুখে-দুখে তিনি পাশে থেকেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com