সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে কোচিং বাণিজ্য চলছে-ই

  • আপডেট টাইম শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৪১ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কোচিং বাণিজ্য চলছে-ই। সরকারি বিধি নিষেধ থাকা সত্বেও তা মানছেন না কোচিংয়ের সাথে সংশ্লিষ্ট শিক্ষকরা। এতে করে শিক্ষাখাতে ধ্বস নামছে বলে মন্তব্য করেছেন নবীগঞ্জের সুশীল-সমাজ। নবীগঞ্জ উপজেলার বিভিন্ন হাইস্কুল ও কলেজ ঘুরে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। এব্যাপারে কোচিং সেন্টারে পড়–য়া এক শিক্ষার্থীর কাছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষার্থী জানান, কলেজে ঠিকমত ক্লাস হয় না আর হলে ও তা মনোযোগী হয়ে পড়ান না ক্লাস শিক্ষক। কারণ ক্লাসে মনোযোগ দিয়ে পড়ালে আমরা প্রাইভেট কোচিং সেন্টারে যাবো না। এজন্য ওইসব শিক্ষকরা কৌশল অবলম্বন করছেন। নবীগঞ্জ শহরে উল্লেখযোগ্য যে কয়েকটি প্রাইভেট কোচিং সেন্টার রয়েছে তন্মধ্যে-উপজেলা পরিষদ গেইটের সামনে আইসিটি সলিশন কোচিং সেন্টার, ডাকবাংলার পাশে গুরুগৃহ কোচিং সেন্টার, শেরপুর রোডস্থ পাচতলা বিল্ডিংয়ে প্রতি সপ্তাহে তিনদিন সোমবার, বুধবার, বৃহস্পতিবার চলে প্রাইভেট কোচিং। এব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানি বলেন, যদি নবীগঞ্জের কোথায়ও প্রাইভেট কোচিং সেন্টার চলছে এমন কোন তথ্য পাওয়া যায় তাহলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com