বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আজ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

  • আপডেট টাইম শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫০৫ বা পড়া হয়েছে

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হবিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ। সকাল ১০টায় স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-২ আসনের এমপি এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। সম্মানিত অতিথি অতিথি হিসেবে উপস্থত থাকবেন ভারতের সহকারী হাই কমিশনার লক্ষ্মী নারায়াণান কৃষ্ণমূর্তি। উদ্বোধন করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্ত।
এছাড়া আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব ও সহ-সভাপতি নৃপেন্দ্র তালুকদার। প্রধান বক্তা হিসেবে থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী। বক্তব্য রাখবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব। প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com