সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য শাহ আলম গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে অপরাধ দমনে পুলিশের অভিযানে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য শাহ আলম গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমান, ওসি (তদন্ত) বিশ্বজিৎ দেব, এসআই কমলা কান্ত, জসিম উদ্দিন, বিধান রায়সহ একদল পুলিশ এ অভিযান চালায়।
এ অভিযানে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারস্থ হোটেল আল সোহাগের কাছ থেকে শাহ আলমকে গ্রেফতার করা হয়। সে শায়েস্তাগঞ্জ পৌরসভার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মৃত নিজাম উদ্দিন শাহের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন-অপরাধ দমনে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে। পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। অপরাধ করে কেউ পার পাবে না। গ্রেফতার হওয়া শাহ আলম চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতার করায় তৃণমূল মানুষের পক্ষ থেকে পুলিশের দায়িত্বশীল কর্মকান্ডের প্রতি স্বাগত জানানো হয়েছে। গ্রেফতার হওয়া শাহ আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com