বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বগলাখাল থেকে ছিনতাইকৃত টমটম দিরাইয়ে উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বগলাখাল তাবিজশাহের মেলা থেকে ছিনতাইকৃত টমটম অবশেষে দিরাই থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে।
গত রবিবার রাতে সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ দিরাই এলাকায় অভিযান চালিয়ে টমটমসহ দুই চোরকে আটক করে। এ সময় অন্যান্য চোররা পালিয়ে যায়। আটককৃতরা হল, শহরতলীর বহুলা গ্রামের আব্দুল গফুরের পুত্র পারভেজ (৩০) ও বানিয়াচং উপজেলার কুশিয়ারতলা গ্রামের মতিন মিয়ার পুত্র জুয়েল মিয়া (২০)। ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, ৩০ জানুয়ারি ওই গ্রামের তাবিজশাহের ওরস উপলক্ষে রাতে মেলা বসে। মেলা থেকে আহাদ মিয়ার টমটম ছিনতাই হয়। এ ঘটনায় আহাদ মিয়া সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে টমটম উদ্ধার করে। দুই ছিনতাইকারী টমটম নেয়ার কথা স্বীকার করেছে। অন্যান্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com