রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

শায়েস্তাগঞ্জে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫০১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ইউনিয়ন-পৌরসভার স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ফেব্র“য়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুইটি ভ্যানুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের প্রাণ আর.এফ.এল পাবলিক স্কুল ভ্যানুতে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোজাহের উচ্চ বিদ্যালয় ও প্রাণ আরএফএল পাবলিক স্কুলের ১০ জন করে শিক্ষার্থী। এখানে প্রাণ পাবলিক স্কুল জয়ী হয়। একইদিন দুপুরে বালিকা উচ্চ বিদ্যালয় ভ্যানুতে পৌরসভাধীন উচ্চ বিদ্যালয় ও কলেজ পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক পর্যায়ে অংশগ্রহণ করে ইসলামী একাডেমী, বালিকা উচ্চ বিদ্যালয়, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়, কামিল মাদ্রাসা। কলেজ পর্যায়ে অংশগ্রহণ করে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুর চান বিবি মহিলা কলেজ ও কামিল মাদ্রাসা। পৌরসভায় মাধ্যমিক পার্যায়ে জয়ী হয় ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল ও কলেজ পর্যায়ে জয়ী শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ।
নুরপুর ইউনিয়নে একটি মাধ্যমিক বিদ্যালয় থাকার কারনে কোনো প্রতিযোগিতা করা হয়নি, তারা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে এবং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় এ প্রতিযোগিতা হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান বলেন, আগামী ১৩ ফেব্র“য়ারী উপজেলা পর্যায়ে বালিকা বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com