বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে ৪ হাজার পরীক্ষার্থীকে কলম উপহার দিলো ছাত্রলীগ

  • আপডেট টাইম রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরীক্ষার ১ম দিনে গতকাল শনিবার হবিগঞ্জের ৪ সহস্রাধিক পরীক্ষার্থীকে কলম উপহার দিয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ। পরীক্ষার হলে প্রবেশের পূর্বে সংগঠনের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের হাতে একটি করে কলম তুলে দেন। জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী সামনে থেকে শহরের ৫টি কেন্দ্রে কলম বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় জেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের সাথে ছিলেন। জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জানান, শহরের হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, জুনিয়র হাইস্কুল এন্ড কলেজ ও জেকে এন্ড এইচকে হাইস্কুল ও কলেজে ৪ সহস্রাধিক পরীক্ষার্থীর হাতে কলম তুলে দেয়া হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ইতোপূর্বে মাদকসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরণের প্রচারণা চালিয়েছে। তরুণ সমাজের উপকার হয়, এমন আরো কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com