বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পিপিএম পদক পাচ্ছেন হবিগঞ্জের কৃতি সন্তান নূরুল আমীন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯
  • ৮০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজসহ কর্মদতার স্বীকৃতি স্বরূপ পিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন হবিগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ নূরুল আমীন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাস্টার মমদু মিয়ার পুত্র। বর্তমানে তিনি ডিএমপি ঢাকা ওয়ারী জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। একই সঙ্গে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এবার বিপিএম, বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক-পিপিএম, পিপিএম-সেবা পদক পাচ্ছেন দেশের ৩৪৯ পুলিশ কর্মকর্তা। প্রজ্ঞাপন অনুযায়ী ৪০ জন বিপিএম, ৬২ জন পিপিএম, ১০৪ জন বিপিএম-সেবা, ১৪৩ জন পুলিশ কর্মকর্তা পিপিএম-সেবা পদক পাচ্ছেন। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী ৪ ফেব্র“য়ারী প্রধানমন্ত্রী তাদেরকে এ পদক প্রদান করবেন। এদিকে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরুল আমীন চাকরিতে যোগদানের পর থেকেই দক্ষতার সাথে কাজ করে আসছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনে তিনি গান গেয়ে ছাত্রছাত্রীদের মন জয় করে সকলের প্রশংসা পান। এছাড়াও নূরুল আমীন কর্মজীবনের পাশাপাশি তার নিজ এলাকায় সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com